ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে কভার্ডভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র হতাহত

  • আপডেট সময়: ০৩:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
  • ১৭১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নিজস্ব প্রতিনিধি:যশোর-মাগুরা মহাসড়কের হুদোর মোড় এলাকায় কভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন হোসেন(৪৫) নামে এক দীনমুজুর নিহত হয়েছে৷ এসময় তার ছেলে জাফর হোসেন গুরুতর আহত হয়েছে৷ আজ শুক্রবার বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে৷ নিহত নয়ন হোসেন যশোর সদর উপজেলার ক্ষিতিবদিয়া গ্রামের হবিবর রহমানের ছেলে৷

নিহতের স্বজন ও পুলিশ জানায়,আজ শুক্রবার সকালে ইট কেনার উদ্যেশ্য বাড়ি থেকে বাহির হয়৷ যশোর মাগুরা সড়কের হুদার মোড় এলাকায় পৌছালে বিপরিত মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্র গুরুতর আহত হয়৷ এসময় ঘাতক কভার্ডভ্যান পালিয়ে যায়৷ পরে স্থানিয় লোকজন আহত পিতা ও পুত্রকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন, নয়নকে মৃৃৃত ঘোষনা করেন ও জাফর হোসেনকে চিকিৎসার জন্য ভর্তি করেন ৷

অবস্থার অবনতি হলে সার্জারী বিভাগের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত জাফরকে ঢাকায় রের্ফাড করেন ৷ এ বিষয়ে মুঠোফোনে বারোবাজার হায়ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেজবাহ উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে কভার্ডভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র হতাহত

আপডেট সময়: ০৩:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০