লোকসমাচার,নিজস্ব প্রতিনিধি:যশোরে আট বছর বয়সী এক ছেলেশিশু বলাৎকারের শিকার হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের ষষ্টীতলাপাড়া এলাকার কমলচন্দ্র কর্মকার (৫০) নামে এক ব্যক্তি তাকে বলাৎকার করেন বলে অভিযোগ।পুলিশ অভিযুক্তকে আটক করেছে। দুপুরে শিশুটির বাবা বিষয়টি পুলিশকে অবহিত করেন। তিনি জানান, বলাৎকারের শিকার শিশুটির রক্তক্ষরণও হয়েছে।
কমলচন্দ্র কর্মকার তাকে ফুঁসলিয়ে বাড়ির পেছনের গলিতে নিয়ে এই অপকর্ম করেন। জানতে চাইলে কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্যে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।






















