ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে অস্ত্র ঠেকিয়ে নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা

  • আপডেট সময়: ১১:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৬৫ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় এক নারীকে অস্ত্র দেখিয়ে এবং  গলায় ছুরি ঠেকিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন ষষ্ঠিতলার আব্দুল খালেকের ছেলে মনিরুল ইসলাম, রেলগেট পশ্চিমপাড়ার ছালাম মিয়ার ছেলে দেলোয়ার হোসেন দেলো এবং ষষ্ঠিতলা বুনোপাড়ার ফরিদ উদ্দিনের ছেলে নিশান হোসেন।

ভুক্তভোগী নারী গত ২৭ মে যশোর আদালতে মামলাটি করেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ বুধবার এটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।

মামলার এজাহারে তিনি অভিযোগ করেছেন, অভিযুক্তরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার স্বামী কয়েক বছর ধরে নিখোঁজ, সেই সুযোগে আসামিরা বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। এ নিয়ে মুখ খুলতে সাহস পাননি তিনি।

গত ২০ মে দুপুরে রেলগেট পশ্চিমপাড়ায় ওই নারী একা থাকাকালে মনিরুল তার মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে নিশানের বাড়ির পাশে একটি প্রাচীরঘেরা বাগানে নিয়ে গিয়ে তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। যাওয়ার সময় আসামিরা তাকে এসব ঘটনা কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেয়।

বাধ্য হয়ে ওই নারী আদালতে মামলা করেন। আদালত কোতোয়ালি থানার ওসিকে মামলা গ্রহণের নির্দেশ দেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে অস্ত্র ঠেকিয়ে নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট সময়: ১১:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫