ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিজয়ী

  • আপডেট সময়: ০৯:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
  • ১৩৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার:যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণ ভোটে নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন লক্ষাধিক। তার প্রতিদ্বন্দি দুই প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।

উৎসবমুখর ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। উপজেলার ৬৩টি কেন্দ্রে এই ভোটগ্রহণ করা হয়। সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান জানান, নির্বাচনে নৌকার প্রার্থী এক লাখ এক হাজার ৭৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ধানের শীষের প্রার্থী ভোট পেয়েছেন দুই হাজার ৩৩২টি। নির্বাচনে অপর প্রার্থী আনারস প্রতীকের দিলু পাটোয়ারী পেয়েছেন এক হাজার ৭৭৫ ভোট।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিজয়ী

আপডেট সময়: ০৯:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০