নিজস্ব প্রতিনিধি:যশোরের ঝিকরগাছা উপজেলায় সাদিয়া (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১ টায় উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটি কুমড়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সাদিয়া ওই গ্রামের বাবু হোসেনের মেয়ে।
সূত্র জানায়, ঘটনার দিন সকাল ১১ টার দিকে বাড়ি থেকে বের হয় সাদিয়া। সারাদিন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় না। পরে রাত এগারোটার দিকে স্থানীয়রা তার বাড়ির পাশে একটি বাঁশ বাগানে লাশ দেখতে পাই। এ সময় তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিস ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, সাদিয়া নামে একজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা স্থল আমরা পরিদর্শন করেছি। আজ বুধবার ময়নাতদন্ত জন্য মরাদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
অপর একটি সূত্র জানায়, এক ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করছে।






















