ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যত্রতত্র অনার্স খুলে শিক্ষিত বেকার তৈরি করছি: শিক্ষামন্ত্রী

  • আপডেট সময়: ০৯:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • ১৩৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : যত্রতত্র অনার্স খুলে আমরা শিক্ষিত বেকার তৈরি করে ফেলেছি। আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না। তাই সরকার কর্মমুখী ও কারিগরি শিক্ষার উপর অধিক গুরুত্বারোপ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সম্মেলনটি রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে শিক্ষা প্রকৌশল অধিদফতরে (ইইডি) অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী আমাদের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে কাজ করছে সরকার। পলিটেকনিক ইন্সটিটিউটগুলোকে আরো উন্নত করার কাজ করছে সরকার। পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর শিক্ষক সংকট দূরীকরণে শিগগিরই ৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব সর্ম্পকে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ফলে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এক ধাপ এগিয়ে রয়েছি।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি আলতাফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার বুলবুল আক্তার ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি একে এম এ হামিদ প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যত্রতত্র অনার্স খুলে শিক্ষিত বেকার তৈরি করছি: শিক্ষামন্ত্রী

আপডেট সময়: ০৯:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০