ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তি নিহত

  • আপডেট সময়: ০৯:৫৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ১৫১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২০ জুলাই) রাত ১০টার দিকে দেওড়াছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, অজ্ঞাত ওই ব্যক্তি সন্দেহজনকভাবে চা বাগান এলাকায় ঘোরাফেরা করতে থাকে। পরিচয় জানতে চাইলে ঠিকঠাক উত্তর দিতে না পারায় ছেলেধরা সন্দেহে তাকে পিটুনি দেয় বাগান শ্রমিকরা। পরে দেওড়াছড়া চা বাগানের মেডিকেল সুপারভাইজার গোপাল দেব তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে এবং আমিও এই মুহূর্তে যাচ্ছি। নিহতের সঠিক বয়স বলতে পারছি না। তবে আনুমানিক পঞ্চাশের ওপরে হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

মৌলভীবাজারে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তি নিহত

আপডেট সময়: ০৯:৫৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯