ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে মাদরাসা ছাত্রীর বিবস্ত্র ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট সময়: ১১:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
  • ১৫৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বিবস্ত্র অবস্থায় হিরা আক্তার(১২) নামে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার স্বজনেরা। মঙ্গলবার বেলা ৫টার দিকে পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের মেয়ের লাশ তার নীজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হিরা আক্তার স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

বাবা গাউছ শেখ বলেন, দুপুরে মাদরাসা থেকে ফেরার পরে একসঙ্গে খাবার খেয়ে বেলা ৩টার দিকে তিনি বাড়ির বাইরে জান। তার মাও এ সময় ঘরে ছিলেননা। ৫টার দিকে খবর পান ঘরে মেয়ে হিরা বিবস্ত্র অবস্থায় ঝুলে আছে।

গাউছ শেখ, স্থানীয় চৌকিদার মানিক ও অন্যান্যরা জানান, মেয়েটিকে বিবস্ত্র ও গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে কামড়সহ নানা নির্যাতনের দাগ রয়েছে। ঘটনার সময় মেয়েটি একা ছিল ওই ঘরে।

মেয়েটির চাচা মো. খলিল শেখসহ অনেকে বলেন, ‘ঘরে কেউ না থাকার সুযোগে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে হিরা আক্তারকে যৌন নির্যাতন শেষে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তার পরনের কাপড় চোপড় ছেড়া অবস্থায় পাশের খাটের ওপর পাওয়া গেছে’।

এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৭টায় বলেন, মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

মোরেলগঞ্জে মাদরাসা ছাত্রীর বিবস্ত্র ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময়: ১১:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯