ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘মোটা না চিকন’ ছাত্রীকে দেখতে ভিডিও কল, সেই শিক্ষক বরখাস্ত

  • আপডেট সময়: ১০:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৬৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নারী শিক্ষার্থীদের মোটা না চিকন হয়েছেন, সেটি ভিডিও কলে জানতে চাওয়া, কুরুচিপূর্ণ মন্তব্যসহ একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়।

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, ৫ জুলাই ২০২৫ থেকে ড. আজিজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী জীবনধারণ ভাতা পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের পোশাক ও শারীরিক গঠন নিয়ে অশালীন মন্তব্য, গভীর রাতে হোয়াটসঅ্যাপ ও ইমোতে কল করা, চেম্বারে ডেকে কুপ্রস্তাব দেওয়া, অশোভন আচরণ, পরীক্ষায় নম্বর দেওয়ায় স্বজনপ্রীতি—এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে।

এর আগে, ২৩ জন নারী শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপরই তাঁকে বিভাগীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

‘মোটা না চিকন’ ছাত্রীকে দেখতে ভিডিও কল, সেই শিক্ষক বরখাস্ত

আপডেট সময়: ১০:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫