ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেলা দেখে বাড়ি ফেরা হলাে না ৩ যুবকের

  • আপডেট সময়: ০৪:৪৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ১৯৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাগেরহাটের মোংলায় মেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহীসহ প্রাণ গেলো ৩ যুবকের।

বৃস্পতিবার গভীর রাতে উপজেলার মৌখালি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন যুবক গুরুত্বর আহত হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- মোংলা শহরের মোর্শেদ সড়ক এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়েজিদ হোসেন (২২), আব্দুল কুদ্দুসের ছেলে মো. জাকারিয়া (২০) এবং মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালি এলাকার মো. আসাদের ছেলে মো. সাকিব (২৩)। বায়েজিদ ও সাকিব আপন মামাতো-ফুফাতো ভাই এবং জাকারিয়া তাদের বন্ধু।

পুলিশ ও নিহতদের বন্ধুরা জানান, মোংলা চাঁদপাই মেলা থেকে রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বায়েজিদ, জাকারিয়া ও সাকিব। চাঁদপাই ইউনিয়নের মৌখালি সেতুর কাছে এলে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এরপর পাশের চিংড়ি ঘেরে পড়ে যায় গাড়িটি।

স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, লাশের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

মেলা দেখে বাড়ি ফেরা হলাে না ৩ যুবকের

আপডেট সময়: ০৪:৪৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২