ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

  • আপডেট সময়: ০৯:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক এক সভায় ভর্তি পরীক্ষার এ তারিখ চূড়ান্ত করা হয়।

সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) সভাপতি প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপ ডা. মহিউদ্দিন মাতুব্বর উপস্থিত ছিলেন।

জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি চূড়ান্ত করা হয়েছে। আমরা ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিচ্ছি। আবেদনগ্রহণ ও অন্যান্য বিষয় খুব দ্রুত চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আপডেট সময়: ০৯:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫