ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিথিলার কড়া জবাব

  • আপডেট সময়: ০৯:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
  • ১৩৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : কলকাতার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মিথিলা বিয়ে করেছেন ৬ই ডিসেম্বর। বিয়ের পর সুইজারল্যান্ড আর গ্রিসে সেরেছেন হানিমুন। সব মিলিয়ে বেশ ভালোই কাটছে তাদের সংসার। এদিকে তাদের বিয়ের পর থেকেই নানা আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে মিথিলাকে।

বিশেষ করে অনেকেই তুলে এনেছেন হিন্দু ধর্মাবলম্বী সৃজিত প্রসঙ্গ। কোন ধর্মমতে তারা বিয়ে করেছেন তা নিয়েও নানা প্রশ্ন উঠতে থাকে নেটদুনিয়ায়। এবার সেসব সমালোচনার কড়া জবাব দিয়েছেন মিথিলা। সম্প্রতি টুইটারে টুইট করে তিনি লিখেছেন, আমি কোনও হিন্দু, ভারতীয় কিংবা কোনও পরিচালককে বিয়ে করিনি।

আমি তাকেই বিয়ে করেছি, যিনি বুদ্ধিমান ও কোমল হৃদয়ের। তাই, আমি তার সমস্ত পরিচয় নিয়ে গর্বিত। কেউ আমার বিয়ে বা স্বামীকে অবজ্ঞা অথবা অবহেলা করার চেষ্টা করলে তাকে সজোরে থাপ্পড় দেওয়া হবে। কলকাতার এই নির্মাতার সঙ্গে মিথিলার প্রেম-বিয়ের গুঞ্জন চলছিল অনেকদিন থেকেই। গত বছর তাদের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে। সেখান থেকেই তাদের বন্ধুত্ব ও প্রেম। তারই ধারাবাহিকতায় গত ৬ই ডিসেম্বর বিয়ে করেন সৃজিত ও মিথিলা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মিথিলার কড়া জবাব

আপডেট সময়: ০৯:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০