ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিছিলের সময় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ৪২ নেতাকর্মী কারাগারে

  • আপডেট সময়: ০৬:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৮৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে আটক ৪২ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইবরাহিম খলিল উল্লাহ। এসময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন আবেদন করে শুনানি করেন।

অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য আসামিরা দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে রাস্তায় নেমে সহিংসতা ঘটিয়েছে। কাজেই সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা হোক।

শুনানিতে বিচারককে উদ্দেশ্য করে আসামিপক্ষের আইনজীবী এক আসামির পেশাগত আইডি কার্ড দেখিয়ে বলেন, ‘আমি সরকারি চাকরিজীবী। অফিস থেকে ফেরার পথে আমাকে আইডি কার্ড দেখানোর পরও আটক করা হয়েছে।’ উত্তরে বিচারক বলেন, ‘দেশটা এখনো মগের মুল্লুক হয়ে যায়নি, আপনি আইডিকার্ড দেখানোর পরও আপনাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে আটক করবে।’ দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত পুলিশের আবেদন আমলে নিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসময় আসামির স্বজনদের আদালত আঙিনায় আহাজারি করতে দেখা গেছে। গত ১০ নভেম্বর নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসব আসামিদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মিছিলের সময় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ৪২ নেতাকর্মী কারাগারে

আপডেট সময়: ০৬:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪