ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মা হারালেন অপু বিশ্বাস

  • আপডেট সময়: ০১:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
  • ১০৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:মা হারালেন অভিনেত্রী অপু বিশ্বাস। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই অভিনেত্রীর মা শেফালি বিশ্বাস। শুক্রবার সকালে খবরটি নিশ্চিত করেছেন অপুর সহকারি সজল।

গত কয়েকদিন আগে স্ট্রোক করার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল শেফালি বিশ্বাসকে। পরে পরীক্ষা করে দেখা যায় তার ফুসফুসে পানি জমেছে। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা যান।

শেষকৃত্যের জন্য লাশ বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

তিন বোন এক ভাইয়ের মধ্যে অপু বিশ্বাস সবার ছোট। শাকিব খানের সাথে অপুর বিয়ে বিচ্ছেদের পর মেয়ের বাসায়ই থাকতেন শেফালি বিশ্বাস।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মা হারালেন অপু বিশ্বাস

আপডেট সময়: ০১:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০