ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা; নিহত ১, আহত ৪

  • আপডেট সময়: ১১:১৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ১৫৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের গিলন্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে।

রোববার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মেহেরুন নেছা (১৯)। তার বাড়ি ঢাকার সাভারে। আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, পাটুরিয়া ঘাট থেকে সাভারে যাওয়ার পথে মাইক্রোবাসটি গিলন্ড এলাকায় কোনো একটি যানবাহনকে ওভারটেক করছিল। এ সময় পিছন থেকে মাইক্রেবাসটিকে একটি গাড়ি চাপা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মেহেরুন নেছার মৃত্যু হয়। মাইক্রোবাসের বাকি ৪ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাপা দেয়া গাড়িটির সন্ধান এবং নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানতে কাজ চলছে বলে জানান তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা; নিহত ১, আহত ৪

আপডেট সময়: ১১:১৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯