ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

  • আপডেট সময়: ০৮:৩৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ১৯২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে কলেজছাত্র রাসেল হত্যা মামলায় চারজনের ফাঁসি, একজনের সাত বছরের কারাদ- এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মমতাজ বেগম আসামীদের উপস্থিতিতে এই রায় দেন। মৃত্যুদ-প্রাপ্ত আসামীরা হলেন- মো. হয়রত আলী, শামসু মিয়া, রকিব আহম্মেদ ও জাহাঙ্গীর। সাত বছরের কারাদন্ড প্রাপ্ত আসামীর নাম হেলালুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালে ২৬শে নভেম্বর সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের আনসার ফকিরের ছেলে সাভার লিজেন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রাসেলকে ডেকে নিয়ে যায় এক বন্ধু। এরপর থেকে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে মুক্তিপণের টাকা চাওয়া হয়। বিকাশের মাধ্যমে মুক্তিপণের জন্য দু’দফা ৩৫ হাজার টাকাও দেয়া হয়। এ ব্যাপারে সিংগাইর থানায় নিখোঁজের বিষয়টি জানিয়ে রাসেলের বাবা সাধারণ ডায়রি করেন।

ঘটনার ৬দিন পর রাসেলের লাশ পাশ্ববর্তী একটি হাউজিং কোম্পানির পরিত্যাক্ত স্থান থেকে পুলিশ উদ্ধার করে।

তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আদালতে গত বছর ১২ই জুলাই অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামীদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক আজ এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আহসান হাবিব ও আসামীপক্ষে ছিলেন মো. খলিলুর রহমান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

আপডেট সময়: ০৮:৩৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯