ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার সিদ্ধান্ত জানা যাবে বুধবার

  • আপডেট সময়: ০৩:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • ১৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:করোনাভাইরাসের কারণে এবছর বাতিল হয়েছে সব বোর্ড পরীক্ষা। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার। এ বিষয়ে বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানাবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

টানা ৭ মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বার্ষিক পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। যদিও স্কুলগুলোর মূল্যায়নেই শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে বলে শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা না নেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এর পরিবর্তে বিকল্প উপায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কোনো ধরনের পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার সিদ্ধান্ত জানা যাবে বুধবার

আপডেট সময়: ০৩:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০