ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবদীতে ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • আপডেট সময়: ০৯:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • ১৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে জনি প্রধান (৩০) নামে এক ইজিবাইক চালকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে নুরালাপুর ইউনিয়নের নওপাড়া কুয়েতি মসজিদ সংলগ্ন শফিউদ্দিনের ভাড়াটিয়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানায়, জনি প্রধান পেশায় একজন ইজিবাই চালক। সে দীর্ঘদিন যাবত তার পরিবার নিয়ে বাড়িটির একটি কক্ষে ভাড়া থাকতো। গত সোমবার থেকে তার কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পাওয়া যায়।আজ বৃহস্পতিবার সকালে কক্ষটি থেকে তীব্র দূর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। এসময় দরজার ফাঁকা দিয়ে উঁকি দিলে জনির ঝুলন্ত লাশ দেখা যায়। এসময় মাধবদী থানায় খবর দিলে মাধবদী থানার ওসি (তদন্ত) সাফায়েত হোসেন পলাশ সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহটি উদ্ধার করেন।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত জনির গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব থানার মুদাফফর গ্রামে। নিহত জনির কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় এটি হত্যা না আত্মহত্যা জনমনে এমন সন্দেহের সৃষ্টি হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মাধবদীতে ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০৯:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯