ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে পানি টানছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!

  • আপডেট সময়: ১১:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • ১৩২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ক্রিকেটের যেকোনো ম্যাচে দ্বাদশ খেলোয়াড়কে মাঠে পানি আনা নেওয়ার কাজ করতে দেখা যায়। যত বড় তারকাই হন না কেন, মাঠের খেলোয়াড়দের পানি দেওয়ার কাজটি তাকে করতেই হয়।

তবে এইবার ক্রিকেটারদের জন্য পানি আনা নেওয়ার কাজ করতে দেখা গেলো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে। ক্যানবেরার মানুকা ওভালে আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আজ দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ। এ ম্যাচে শ্রীলঙ্কা ব্যাট করার সময় দাসুন শানাকাকে ড্যানিয়েল ফ্যালিনস আউট করার পরই পানির বোতল নিয়ে মাঠে হাজির হন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। পরে এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আগামী রোববার অ্যাডিলিডে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ৩০ অক্টোবর ব্রিসবেনে ও তৃতীয় ম্যাচ হবে নভেম্বরের ১ তারিখ মেলবোর্নে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মাঠে পানি টানছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!

আপডেট সময়: ১১:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯