ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

  • আপডেট সময়: ০৮:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৮৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে বড় ছেলে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে হাসপাতালে প্রবেশ করেন তিনি।

এর আগে, বিকাল ৪. ১৮ মিনিটে সমাবেশ স্থল থেকে প্রায় ১৫ মিনিটের বক্তব্য শেষে এভারকেয়ারের দিকে যাত্রা করেন তিনি।

সরেজমিনে থাকা প্রতিবেদক জানিয়েছে, এখনো তিনি বুলেট প্রুফ গাড়িতে রাস্তায় আছেন।

সংবর্ধনা মঞ্চে তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে।

তিনি বলেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।

বক্তব্যের শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।’ তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

আপডেট সময়: ০৮:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫