ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়নপত্র সংগ্রহ করলেন জিএম কাদের

  • আপডেট সময়: ০৯:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৬৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রংপুর-৩ (সদর- সিটি করপোরেশন আংশিক) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কাছে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির কো-চেয়ারম্যান সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মোস্তাফিজার রহমান মোস্তফা সাংবাদিকদের বলেন, রংপুরে জিএম কাদেরের মনোনয়নপত্র তোলার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল জাতীয় পার্টি। ৩০০ আসনে মনোনয়ন দেওয়া নিয়ে প্রার্থী বাছাই কার্যক্রম চলমান। দলের চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন তুললেও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয় রয়েছে তার । কমিশনের প্রতি নির্বাচনে সমান আচরণবিধি প্রয়োগের দাবী জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান।

কো চেয়ারম্যান বলেন, নির্বাচনমুখী দল জাতীয় পার্টি। দলটির জনপ্রিয়তা দেখে সরকারের ছত্রছায়ায় থাকা কিছু যড়যন্ত্রকারী একের পর এক স্বড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তারা জাপাকে ট্যাগ লাগিয়ে বিতর্কিত করার চেষ্টা করছে। অথচ, জুলাই বিপ্লবে আমাদের অংশগ্রহণ এবং সমর্থন ছিল যা দেশবাসী ক্লিয়ার জানে। তাই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আবেদন, সারাদেশে আমাদের প্রার্থী দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুতি গ্রহণ করেছে। তাদেরকে সমানসংখ্যক আচরণ বিধির আইনী সুরক্ষা দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ দলের নেতাকর্মীরা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মনোনয়নপত্র সংগ্রহ করলেন জিএম কাদের

আপডেট সময়: ০৯:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫