যশোর সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস—–
আজ মঙ্গলবার সেই অমর একুশে,মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ একুশে ফেব্রুয়ারি বিশ্বের মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন আজ সবার সব পথ এসে মিলে যাবে এক অভিন্ন গন্তব্য শহীদ মিনারে। হাতে হাতে বসন্তে ফোটা ফুলের স্তবক। কণ্ঠে নিয়ে সেই চির অম্লান গান ” আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”
ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মপরিচয়ের সংগ্রাম। তৎকালীন একটি শক্তিশালী রাষ্ট্রের অংশ হয়েও বঞ্চনা, নীপিড়ন আর বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতি ফুসে উঠছিল ভিতরে ভিতরে। তারই এক পর্যায়ে যখন ভাষার উপর আঘাত আসে তখন মানুষ আর ঘরে বসে থাকেনি।
৫২’র ভাষা আন্দোলন ছিল ৭১ এর মুক্তিযুদ্ধের সূতিকাগার। বাঙালির রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্রদ্বয়।
আজ মহান ভাষা শহিদ দিবসে আমি অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা নিবেদন করছি সকল ভাষা শহিদ ও সংগ্রামীদেরকে।
অমর হোক বাঙালি চেতনা, জয় বাংলা।





















