ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে ফের মেয়র হলেন মাহমুদুল হাসান

  • আপডেট সময়: ০৯:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • ১৫৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:মণিরামপুর পৌরসভার মেয়র হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কাজী মাহামুদুল হাসান

শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ১৪ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র এক হাজার ৭০০ ভোট। এছাড়া মেয়র পদে নির্বাচন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব পেয়েছেন ৪১৪ ভোট। এই নির্বাচনে ৭৮ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শনিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা সহিদুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।
এদিকে, কাউন্সিলর পদে হাকোবা ওয়ার্ডে আজিম হোসেন, গাংড়া-মহাদেবপুর ওয়ার্ডে সুমন দাস, মণিরামপুর ওয়ার্ডে বাবুলাল চৌধুরী, দুর্গাপুর-স্বরুপদাহ ওয়ার্ডে আদম আলী, তাহেরপুর ওয়ার্ডে আসাদুজ্জামান আসাদ, জুড়ানপুর ওয়ার্ডে আব্দুল কুদ্দুস, মোহনপুর ওয়ার্ডে কামরুজ্জামান কামরুল, কামালপুর ওয়ার্ডে বাবুল আক্তার এবং বিজয়রামপুর ওয়ার্ডে আইয়ুব পাটোয়ারী নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য হিসাবে গীতারানী, অফেলা খাতুন ও অনিমা মিত্র নির্বাচিত হয়েছেন।

তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মণিরামপুর পৌরসভায় শনিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। বোমাবাজিসহ নানা অঘটন ঘটে এই নির্বাচনে।

তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ নির্বাচনে নৌকা প্রতীকে ১৪ হাজার ১৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদুল হাসান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মণিরামপুরে ফের মেয়র হলেন মাহমুদুল হাসান

আপডেট সময়: ০৯:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১