ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবারও প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষা

  • আপডেট সময়: ১১:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:শিক্ষকদের দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় মঙ্গলবারও (২ ডিসেম্বর) দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলবে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি। ফলে দ্বিতীয় দিনের মতো স্থগিত থাকছে বার্ষিক পরীক্ষা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ঘোষিত এই কর্মসূচিতে সারাদেশের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাসেম মোহাম্মদ শামছুদ্দীন এক বিবৃতিতে এসব তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়েছে, আজ সারাদেশে তৃতীয় দিনের মতো সব প্রাথমিক বিদ্যালয়ে স্বতঃস্ফূর্ত পরীক্ষা বর্জন ও কর্মবিরতি পালন করা হয়েছে। আগামীকালও (মঙ্গলবার) আগের মতোই পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে। সহকর্মী শহীদ ফাতেমা আক্তারের আত্মত্যাগ ও দুই শতাধিক সহকর্মীর রক্ত বৃথা যেতে দিব না। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সে অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ তিনদফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আগামীকাল লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিনদফা দাবিগুলো হচ্ছে—

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ।

২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান।

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মঙ্গলবারও প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষা

আপডেট সময়: ১১:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫