ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেঙে ফেলা হয়েছে বাকৃবির ছাত্রলীগ কার্যালয়

  • আপডেট সময়: ০৫:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৯০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাস কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের এই কার্যালয়টি প্রথমে ভাঙচুর করা হয়, পরবর্তীতে বুলডোজার দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শহিদ শামসুল হক হলের শিক্ষার্থীরা ছাত্রলীগের এই কার্যালয়টি ভেঙে গুঁড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে কার্যালয় ভবনটি ভাঙতে শুরু করেন। পরে একটি বুলডোজার ব্যবহার করে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

নাম প্রকাশ না করার শর্তে শহীদ শামসুল হক হলের এক শিক্ষার্থী বলেন, ‘আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি থেকে ছাত্রলীগের অস্তিত্ব মুছে ফেলা হয়েছে। কেউ যদি এই সংগঠনকে পুনর্বাসনের চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ভেঙে ফেলা হয়েছে বাকৃবির ছাত্রলীগ কার্যালয়

আপডেট সময়: ০৫:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫