ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভীষণ ভয় লাগে- আমি পারবো না’

  • আপডেট সময়: ০১:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯
  • ১৪৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যৌন হেনস্থা নিয়ে বলিউডে তোলপাড় নতুন কিছু নয়। বিভিন্ন সময় নামিদামি শক্তিশালী অভিনেতারাও এই অভিযোগের তীর থেকে রক্ষা পাননি। অনেক অভিনেত্রী এ নিয়ে সরব হয়ে রাস্তায়ও নেমেছেন। প্রতিবাদ করেছেন। যৌন হেনস্থাকারী অভিযুক্ত কোনও পরিচালক-প্রযোজকের সঙ্গে ছবিতে কাজ করাও বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন অনেক নায়িকা।

এবার ‘ভগ ইন্ডিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে সেই যৌন হেনস্থা নিয়েই অভিজ্ঞতার কথা স্পষ্ট করলেন বি-টাউনের লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন।

কদিন আগেই সঙ্গে রণবীর কাপুরকে নিয়ে পরিচালক লাভ রঞ্জনের বাড়িতে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দীপিকা। রণবীর কাপুরের সঙ্গে দীপিকার সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছিল। গুঞ্জন উঠেছিল- দীপিকা-রণবীরকে হয়তো একসঙ্গে আবারও লাভ রঞ্জনের নতুন ছবিতে দেখা যাবে।

‘বলিউড হাঙ্গামা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, লাভ রঞ্জনের সিনেমাতে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন অজয় দেবগণ ও রণবীর। আর নায়িকার ভূমিকায় পরিচালকের প্রথম পছন্দ দীপিকা।

তবে লাভ রঞ্জনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ থাকায় তার ছবিতে দীপিকা কাজ করা নিয়ে আপত্তি তুলেছেন নেটিজেনরা। এ নিয়ে ভক্তরা দীপিকার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোন আনতেও শুরু করেছেন।

ভক্তদের প্রশ্ন- দীপিকা নিজে যখন বলিউডে যৌন হেনস্থার বিরুদ্ধে লড়াই করছেন সেখানে তিনি নিজেই কী করে একজন হেনস্থার অভিযোগে অভিযুক্তের ছবিতে কাজ করবেন? একজন অভিনেত্রী ও বলিউডের প্রিয় মুখ হিসেবে দীপিকার সামাজিক দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেন তার ভক্তরা।

এর পর ‘ভগ ইন্ডিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে সরাসরি দীপিকার কাছে জানতে চাওয়া হয়- যৌন হেনস্থার অভিযোগ রয়েছে, এমন কোনও পরিচালক কিংবা প্রযোজকের ছবিতে তিনি কাজ করবেন কিনা?

উত্তরে দীপিকা স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমার বরাবরই ভীষণ ভয় লাগে। আমি নিজে এর বিরুদ্ধে লড়ে যাচ্ছি। না, আমি কখনোই এমন কোনও অভিযুক্ত ব্যক্তির ছবিতে কাজ করতে পারবো না।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

‘ভীষণ ভয় লাগে- আমি পারবো না’

আপডেট সময়: ০১:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯