ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-নেপালের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের

  • আপডেট সময়: ১১:২৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১৭৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:এশিয়ান কাপ বাছাইপর্ব ও এক প্রীতি ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। ২৭ সদস্যের প্রাথমিক দলে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম। তবে বাদ পড়েছেন ফাহমিদুল ইসলাম।

নেপাল ও ভারতের বিপক্ষে পরিচিতমুখ নিয়েই কোচ হাভিয়ের কাবরেরা প্রাথমিক দল ঘোষণা করেছেন। দুই ম্যাচেই আছেন হামজা চৌধুরি ও শমিত শোম।

বাংলাদেশ আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে বাছাইপর্বের দ্বিতীয় লেগ খেলবে । এর আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে জামাল ভূঁইয়া ও মিতুল মারমারা প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন। দুই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ইতিমধ্যে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনও শুরু করেছে।

সাধারণত ক্যাম্প শুরুর আগে দল ঘোষণা করা হলেও এবার অনুশীলনের ষষ্ঠ দিনে এসে প্রাথমিক স্কোয়াড দিল বাংলাদেশ।

২৭ জনের প্রাথমিক দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, জায়ান আহমেদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।

মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়।

ফরোয়ার্ড: আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘আমার ছেলে সাঁতার জানত, সনদও ছিল, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’

ভারত-নেপালের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের

আপডেট সময়: ১১:২৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫