ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে গেলেই গ্রেপ্তার হবেন নোবেল!

  • আপডেট সময়: ০৬:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
  • ১৩২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিকর পোস্ট দেওয়ার জেরে বাংলাদেশি গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা হয়েছে। এ কারণে এখন ভারতে গেলেই তিনি গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ত্রিপুরা পুলিশ সূত্রে জানা গেছে, নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা হয়েছে। আর তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরের বাসিন্দা সুমন পাল।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অভিযোগকারী সুমন পাল। ইতোমধ্যেই দায়েরকৃত অভিযোগের প্রতিলিপি স্বরাষ্ট্রমন্ত্রক, বাংলাদেশ হাইকমিশন ও ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

নোবেলের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ভারতে আসলে নোবেলকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে একটি পোস্ট দেন গায়ক নোবেল। তার এই পোস্টটি নিয়ে অনেক সমালোচনা হয়। এরপরই বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জেরার মুখে পড়তে হয় গায়ক নোবেলকে। পরে অবশ্য কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি।

তবে এই প্রথম নয়, এর আগেও অসংখ্যবার বিতর্কে জড়িয়েছেন নোবেল। কখনো রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করে, কখনো আবার কিংবদন্তীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে। এখানেই শেষ নয়, ধর্ষণের অভিযোগও উঠেছে বাংলাদেশি এই গায়কের বিরুদ্ধে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ভারতে গেলেই গ্রেপ্তার হবেন নোবেল!

আপডেট সময়: ০৬:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০