ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে হারাতে নিউজিল্যান্ডের চাই ১৮০ রান

  • আপডেট সময়: ০৬:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
  • ১৫৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টোয়েন্টি-সিরিজটি হাতছাড়া হয়ে যেতে বসেছে নিউজিল্যান্ডের। সিরিজে টিকে থাকতে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই দলটির। কিন্তু কাজটা কঠিনই হবে কিউইদের জন্য। বাঁচা-মরার এই ম্যাচে জয় পেতে বিশাল লক্ষ্যে পৌঁছাতে হবে তাদের।

সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ১৮০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে প্রথম দুই ম্যাচে জয় পাওয়া ভারত।

নির্ধারিত কুড়ি ওভারে ৫ উইকেটে ১৭৯ রান করে টসে হারা ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলে উড়ন্ত সূচনা পায় টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা ভারত। ৮৯ রানে এই জুটিতে ফাটল ধরার আগে ১৯ বলে ব্যক্তিগত ২৭ রান করেন লোকেশ।

সর্বোচ্চ ৬৫ রান করেন রোহিত। তার ৪০ বলের ইনিংসটি ছয় চার ও তিন ছক্কায় সাজানো।

অন্যদের মধ্যে ২৭ বলে দুই চার ও এক ছক্কায় ৩৮ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। শ্রেয়াস আয়ার ১৭ ও মানিশ পান্ডে অপরাজিত ১৭ রান করেন।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে হামিশ বেনেত ৫৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন।

সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতের কাছে ৬ ও ৭ উইকেটে হারে স্বাগতিক দল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ভারতকে হারাতে নিউজিল্যান্ডের চাই ১৮০ রান

আপডেট সময়: ০৬:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০