ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতিজাকে কুপিয়ে হত্যা করলো চাচারা

  • আপডেট সময়: ১২:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ১২৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আলফাজ হোসেন গাজী (৩০) কে কুপিয়ে হত্যা করেছে চাচারা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাবাড়িয়ায় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলফাজ হোসেন গাজী কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবড়িয়া গ্রামের শাহাদাত গাজীর ছেলে ও পেশায় ট্রলিচালক।

নিহতের বড়ভাই আলতাফ হোসেন গাজী বলেন, ছয় বছর ধরে তার চাচাদের সাথে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তা ভয়ংকর রূপ নেয়। এসময় তার আপন চাচা সলেমান গাজী, চাচতো চাচা ইসমাইল, গণি ও চাচতো ভাই নাজমুল সংঘবদ্ধভাবে বাড়ির মধ্যে এসে আলফাজকে উপর্যুপরি কুপিয়ে আহত করে।

আশঙ্কাজনক অবস্থায় আলফাজকে প্রথমে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে মঙ্গলবার মধ্যরাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, আলফাজকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে হার্টবিট দেখতে দেখতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাচাদের সাথে জমি নিয়ে বিরোধের জেরে আলফাজকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ভাতিজাকে কুপিয়ে হত্যা করলো চাচারা

আপডেট সময়: ১২:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯