ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চায় না: দুদু

  • আপডেট সময়: ১০:৪৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৬৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।তিনি বলেন, অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে কিছু খুচরা পার্টি। সেটাকে নিজের সম্পত্তি মনে করছে। নির্বাচন হলে জয়ী হওয়ার তো সম্ভাবনা নাই বরং ভরাডুবি হবে। সেজন্যে তারা নির্বাচন চাচ্ছে না।

রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জনতার অধিকার পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে জানিয়ে দুদু বলেন, দেশে এখন জবাবদিহিমূলক সরকারের দরকার। এজন্য একটি ভালো নির্বাচন দিতে হবে। আগামীতে গণমুখী রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, এই আগস্ট মাসেই আমাদেরকে শপথ নিতে হবে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ আন্দোলন সমাপ্তি হবে না।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, কারী আবু তাহের, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চায় না: দুদু

আপডেট সময়: ১০:৪৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫