ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তারের স্ত্রী আর নেই

  • আপডেট সময়: ১০:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • ১৪৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)৪ বারের সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপির দলীয় সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের স্ত্রী নুরুন নাহার সাত্তার মারা গেছেন।

বুধবার সকালে রাজধানীর নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন। উকিল আব্দুস সাত্তারের স্ত্রীর নুরুন নাহার সাত্তারেরর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, বিএনপি দলীয় সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের সহধর্মীনি নুরুন নাহার সাত্তার একজন ধর্মপ্রাণ ও পরোপকারী মহিলা হিসেবে নিজ এলাকার মানুষের নিকট অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। মরহুমার এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং পরিবারের সদস্যদেরকে এই বিশাল শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। বিএনপি মহাসচিব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাত্তারের স্ত্রীর প্রথম নামাজে জানাজা দুপুর ১২ টায় বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বি-বাড়িয়া জেলা বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান খালেদা মাহমুদ শ্যামল, কবির আহমেদ ভুইঁয়া ও স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তারের স্ত্রী আর নেই

আপডেট সময়: ১০:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০