ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালমারীর ডেঙ্গু আক্রান্ত স্কুলছাত্রীর মৃত্যু

  • আপডেট সময়: ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
  • ১২৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ফরিদপুরের বোয়ালমারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্কুলছাত্রী অথৈই সাহাকে (১১) বাঁচানো গেল না। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে ঢাকায় মারা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, অথৈই সাহা গত ৭ দিন যাবত জ্বরে ভুগছিল। প্রথমে স্থানীয় ডাক্তার দেখানো হলে অবস্থার অবনতি হলে গত রোববার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা অথৈইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। ঢাকার ধানমন্ডিস্থ আনোয়ারা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ১১ দিকে সে মারা যায়।

অথৈই সাহা বোয়ালমারী উপজেলার নিউ অলব্রাইট প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে বোয়ালমারী পৌর সদরের কামারগ্রামের কানাই সাহার মেয়ে। তিন বোনের মধ্যে অথৈই সাহা দ্বিতীয়। তার পিতা ঢাকায় জুয়েলারি ব্যাগের ব্যবসা করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বোয়ালমারীর ডেঙ্গু আক্রান্ত স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট সময়: ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯