ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ছোট ভাইয়ের গুলিতে প্রাণ গেলো বড় ভাইয়ের

  • আপডেট সময়: ০৯:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • ১৩২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : যশোরের বেনাপোলে ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে বড় ভাই রাসেল হোসেনের (৩২) মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার কাগজপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকারী আমজাদ হোসেন মিশা (২৪) ও নিহত রাসেল কাগজপুকর গ্রামের ইদ্রিস আলী ইদুর ছেলে।
এ ঘটনায় ছোট ভাই আমজাদ হোসেন মিশাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের চাচা আব্দুল করিম বলেন, গত রাত ৮টার দিকে আমজাদ তার বড় ভাই রাসেলের কাছে ২০ হাজার টাকা দাবি করে। এ নিয়ে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। বুধবার সকাল ১০টার দিকে আবারও আমজাদ টাকা দাবি চায়। তবে রাসেল টাকা দিতে অস্বীকার করলে আমজাদ তার গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে। পরে বুরুজ বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে নিহত রাসেল ও মিশার মধ্যে পারিবারিক কলহ বাধে। একপর্যায়ে ছোট ভাই মিশা ঘর থেকে পিস্তল বের করে বড় ভাই রাসেলকে লক্ষ্য করে গুলি ছুড়লে রাসেল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

লাশ ময়নাাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বেনাপোলে ছোট ভাইয়ের গুলিতে প্রাণ গেলো বড় ভাইয়ের

আপডেট সময়: ০৯:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০