ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুয়েটে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

  • আপডেট সময়: ১২:২০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • ১২৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৯টার দিকে বুয়েটের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

এর আগে গত ১৮ জুন বুয়েট ক্যাম্পাসে ছয় হাজার শিক্ষার্থীদের মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ও বিকেল দুই পর্বে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ‘মডিউল-এ’ সকাল ১০টা-১২টা ও প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের জন্য ‘মডিউল-বি’ দুই শিফটে বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি ও স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ২৭৯টি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ১৭ হাজার ৩৪ জন।

ট্যাগ
জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

বুয়েটে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

আপডেট সময়: ১২:২০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২