ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে হয়ে গেছে, বললেন সালমান খান!

  • আপডেট সময়: ১২:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ১৩১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বলিউড সুপারস্টার সালমান খান কবে বিয়ে করবেন, এটা বোধহয় তার ভক্তদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন! তবে সেই প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর না দিয়ে হুট করে একটি ভিডিও প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছেন ‘ভাইজান’!

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা, এতে একদিকে দেখা যাচ্ছে তার প্রথম দিকের চেহারা অন্যদিকে বর্তমানের সালমান খানকে। ভিডিওতে পুরনো সালমান খান জিজ্ঞেস করছেন, ‘আর বিয়ে?’; এর উত্তরে এখনকার সালমানকে বলতে শোনা গিয়েছে, ‘হয়ে গেছে’।

এটি প্রকাশের পর ভক্তদের অনেকেরই প্রশ্ন, তাহলে কি সত্যিই বিয়ে করেছেন সালমান খান? বিজ্ঞাপনের বক্তব্য তো তেমনই ইঙ্গিত দিচ্ছে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘হয়েছে না হয়নি, জানার জন্য পরশু দেখুন’।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মূলত এটি একটি বিজ্ঞাপনের ক্লিপ। যার ছোট্ট একটি টিজার সালমান প্রকাশ করেছেন। আর পুরো বিজ্ঞাপন আসবে আরো একদিন পর।

এদিকে কিছুদিন আগে সোনাক্ষি সিনহার সঙ্গে সালমানের যে ভুয়া ভবি প্রকাশ পেয়েছে তার রেশ এখনো কাটেনি। যদিও সেটি যে ফটোশপড করা, তা এতদিনে সবাই জেনে গেছেন।

উল্লেখ্য, ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি হয়ে ফের একবার হাজির হচ্ছেন সালমান খান। ২০২৩ সালের ঈদ উপলক্ষে ২১ এপ্রিল মুক্তি পাবে ‘টাইগার ৩’।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বিয়ে হয়ে গেছে, বললেন সালমান খান!

আপডেট সময়: ১২:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২