ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন প্রভা!

  • আপডেট সময়: ০৩:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
  • ১৩৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিভিন্ন সময় নানা কারণে সংবাদের শিরোনামে এসেছেন তিনি। মাঝে ব্যক্তিগত কারণেও সমালোচনার মুখে পড়েতে হয়েছে তাকে। তবে সব কিছুকে পিছনে ফেলে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ছোট পর্দার আরেক অভিনেতা ইন্তেখাব দিনারের সঙ্গে প্রভার একটি ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর এ ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈ চৈ শুরু হয়।

ছবিটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রভাকে কি বিয়ে করেছেন ইন্তেখাব দিনার? পরে খোঁজ নিয়ে জানা যায় ছবিটি আসলে ‘পরের মেয়ে’ শিরোনামের ধারাবাহিক নাটকের একটি দৃশ্য। যেখানে এমন চরিত্রে দেখা যাবে তাদের।

সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। নাটকটি নিয়ে নির্মাতা হাবিব শাকিল বলেন, পারিবারিক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে এটি। সংসারে নানা টানাপোড়েনের গল্প নিয়ে নাটকটির গল্প সাজিয়েছি।

ইন্তেখাব দিনার-সাদিয়া জাহান প্রভা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, গোলাম কিবরিয়া তানভীর, ইলোরা গওহর, টয়া, জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, মুনিরা ইউসুফ মেমী, হিন্দোল রায় প্রমুখ।

এদিকে প্রভা ‘পারফর্মার’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করেছেন। জনপ্রিয় একজন অভিনেত্রীকে নিয়ে চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে। গল্পে দেখা যাবে অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। একবার নিষিদ্ধ পল্লীতে শুটিং করতে যান এই অভিনেত্রী। সেখানে মঞ্জুরী নামে এক পতিতার সঙ্গে তার পরিচয় হয়। মঞ্জুরী ওই অভিনেত্রীকে চ্যালেঞ্জ করেন বাস্তবে সে তার (মঞ্জুরীর) চরিত্র করতে পারবে না। মঞ্জুরীর চ্যালেঞ্জ গ্রহণ করেন অভিনেত্রী। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বিয়ে করলেন প্রভা!

আপডেট সময়: ০৩:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০