ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজয়ী রাকিবুল হাসানকে সংবর্ধনা

  • আপডেট সময়: ১২:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
  • ১৩৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অনূর্ধ্ব- ১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী ময়মনসিংহের ফুলপুরের গর্বিত সন্তান রাকিবুল হাসান নিজ উপজেলা সদরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন।

মঙ্গলবার ফুলপুর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় ভক্ত, সমর্থক ও ক্রিকেটপ্রেমী মানুষ উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয় চ্যাম্পিয়ন রাকিবুলকে। এই কৃতি ক্রিকেটার ভবিষ্যতে যাতে দেশের জন্য আরো গৌরবজনক সাফল্য নিয়ে আসতে পারে এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনাপূর্বক মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এলাকাবাসি।

সংবর্ধনার জবাবে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে রাকিবুল হাসান বলেন, ভবিষ্যতে ক্রিকেটে যাতে আরো সাফল্য অর্জন করতে পারি সেজন্য সকলেই দোয়া করবেন।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর পৌরমেয়র আমিনুল হক, রাকিবুল হাসানের পিতা শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে রাকিবুল ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের উত্তর বাঁশাটি নিজ গ্রামে যান। সেখানেও এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৯ বেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় যুব ক্রিকেট বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

বিশ্বজয়ী রাকিবুল হাসানকে সংবর্ধনা

আপডেট সময়: ১২:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০