ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দলের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

  • আপডেট সময়: ০৭:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহ উদ্দিন বলেন, জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এ কারণে আগামীকাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি।

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর কোনো এখতিয়াত সিইসির নেই। যদি সংবিধানে এটি অন্তর্ভুক্ত করা হয়, সংবিধান সংশোধন করা হয় এবং কে শপথ পড়াবেন তা নির্ধারণ করা হয়, তাহলে সংবিধান সংস্কার পরিষদের শপথ কার্যক্রম সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সব বিভাগেই বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসাসহ সবকিছু ভেঙে পড়েছে। মন্ত্রীদের মধ্যে কে কী হচ্ছেন সে বিষয়ে এখনো কিছু জানেন না বলেও জানান তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিরোধী দলের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

আপডেট সময়: ০৭:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬