ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের খাম্বায় প্রাণ গেল পল্লী বিদ্যুৎ কর্মচারীর

  • আপডেট সময়: ১০:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ১৪৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজশাহীর বাগমারায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে রিয়াজ উদ্দিন (৫০) নামের একজন ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পল্লী বিদ্যুতের মাস্টাররোল কর্মচারী। শুক্রবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সকালে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোলের ওপরেই দগ্ধ হন রিয়াজ উদ্দিন। পরে তার মৃত্যু হয় এবং তার মরদেহ পোলের ওপরেই ঝুলতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে নিহতের মরদেহ উদ্ধার করে।

রিয়াজ উদ্দিন স্থানীয় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির মাস্টাররোল কর্মচারী ছিলেন। তার মরদেহ থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বিদ্যুতের খাম্বায় প্রাণ গেল পল্লী বিদ্যুৎ কর্মচারীর

আপডেট সময়: ১০:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯