ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদের গুঞ্জনের মাঝে বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া

  • আপডেট সময়: ১১:২৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ১৮০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক ভাঙনের। আর এবার বচ্চন পরিবারের দীপাবলির অনুষ্ঠানেও যোগ দেননি ঐশ্বরিয়া।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যাকে নিয়ে বর্তমানে বাবার বাড়িতে আছেন। সেখানেই আরও কিছুদিন থাকবেন বলে জানা গেছে।

তবে ঠিক কী নিয়ে ঐশ্বরিয়া আর অভিষেকের মধ্যে সমস্যা চলছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

অবশ্য বচ্চন পরিবার নিজেদের পারিবারিক কোনো সমস্যা কোনো দিন সামনে আসতে দেয়নি। আর এ কারণেই অভিষেক-অ্যাশের বিচ্ছেদের গুঞ্জনেও কেউ মুখ খোলেননি।

জানা গেছে, অ্যাশ মায়ের কাছে গিয়েছিলেন প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিন পালন করতে। এর পর থেকে মা বৃন্দা রাইয়ের কাছেই রয়েছেন অ্যাশ।

ট্যাগ
জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বিচ্ছেদের গুঞ্জনের মাঝে বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া

আপডেট সময়: ১১:২৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩