ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশ : খুলে দেয়া হয়েছে মহানগর নাট্যমঞ্চ

  • আপডেট সময়: ০৬:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
  • ১৫৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অবশেষে খুলে দেয়া হয়েছে মহানগর নাট্যমঞ্চ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এখানে সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

আজ শুক্রবার বিএনপির এ সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ, কিন্তু সিটি করপোরেশনের পক্ষ থেকে অনুমতি মিলছিল না। তাই খোলা মাঠেই সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিল বিএনপি। তবে দুপুর সোয়া তিনটার দিকে নাট্যমঞ্চের গেট খুলে দেয়া হয়।

সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে- এ দুই জায়গার নাম প্রস্তাব করেছিল বিএনপি। কিন্তু পুলিশের পক্ষ থেকে মহানগর নাট্যমঞ্চে জনসমাবেশ করার অনুমতি দেয়া হয়।

আজ শুক্রবার দুপুর দুইটা থেকে সমাবেশের অনুমতি থাকলেও নাট্যমঞ্চের গেটে তালা ঝুলেছে সোয়া ৩টা পর্যন্ত।

বিএনপি নেতারা জানিয়েছেন, ৩১ অক্টোবর সিটি করপোরেশনের কাছে লিখিত অনুমতি চাওয়া হয়েছিল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বিএনপির সমাবেশ : খুলে দেয়া হয়েছে মহানগর নাট্যমঞ্চ

আপডেট সময়: ০৬:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯