লোকসমাচার ডেস্ক:বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, মামলা ও অসুস্থতা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।


























