ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে ইভিএমে কারচুপির সুনির্দিষ্ট প্রমাণ দেওয়ার আহ্বান কাদেরের

  • আপডেট সময়: ০৯:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
  • ১২১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট কারচুপি হবে এমন অভিযোগ না করে বিএনপিকে সুনির্দিষ্ট প্রমাণ দিতে আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্র্যাক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত ১১জন নারী চালকের মধ্যে সনদপত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, আমি বিএনপি নেতাদের বলবো, ‘অন্ধকারে ঢিল না ছুড়ে প্রমাণ দিন, কোথায় ইভিএমে ভোট কারচুপি হয়েছে। সিলেট সিটি করপোরেশনের নির্বাচনেও ইভিএমের দুই কেন্দ্রে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে। সুতরাং ইভিএম নিয়ে বিএনপির অভিযোগ অহেতুক।’

সেতুমন্ত্রী বলেন, ইভিএমে যদি কারচুপির কলাকৌশল কাজ করে, জালিয়াতির কাজ করে, তাহলে চট্টগ্রামে ভোটার উপস্থিতি বাড়তো না। এসময় ইভিএম পদ্ধতিতে কোথায় কোথায় কারচুপি হয়েছে, তার প্রমাণ দিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বিএনপিকে ইভিএমে কারচুপির সুনির্দিষ্ট প্রমাণ দেওয়ার আহ্বান কাদেরের

আপডেট সময়: ০৯:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০