ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাহ্যিকভাবে কেউ রওশনকে চেয়ারম্যান ঘোষণা করতে পারে না : জিএম কাদের

  • আপডেট সময়: ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • ১৩১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা প্রসঙ্গে জিএম কাদের বলেছেন, বাহ্যিকভাবে কেউ এটা করতে পারে না। যে কেউ একজন ঘোষণা করলেই হয় না।

বৃহস্পতিবার দুপুরে রওশন এরশাদের সাংবাদিক সম্মেলনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একটি সাংবাদিক সম্মলনের খবর শুনেছি। বিষদভাবে না জেনে এখনই কিছু বলতে চাচ্ছি না। ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।
পার্লামেন্টারি বোর্ড গঠনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এরশাদ সাহেব জীবিত থাকা অবস্থায় যেভাবে বোর্ড গঠন করেছিলেন সেভাবেই করা হয়েছে। শুধু একজন সদস্য নিজের থেকে জানালে তার স্থানে কাজী ফিরোজ রশীদকে যুক্ত করেছি। জাতীয় নির্বাচন ও একটি উপ-নির্বাচনে একই বোর্ড নাও হতে পারে। এখানে আঞ্চলিকতার প্রাধান্য থাকতেই পারে।

তিনি বলেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী আমি দায়িত্ব পালন করছি

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাহ্যিকভাবে কেউ রওশনকে চেয়ারম্যান ঘোষণা করতে পারে না : জিএম কাদের

আপডেট সময়: ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯