ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত

  • আপডেট সময়: ০৬:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • ১১৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:কারিগরি শিক্ষাবোর্ডের অধীন এইচএসসির (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ (নতুন ও পুরোনো পাঠ্যসূচি) এর পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার বিকেলে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

আজ (৬ নভেম্বর) রোববার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সুলতান হোসেন স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সনের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ নতুন ও পুরাতন সিলেবাসের (বিষয় কোড: ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনিবার্য কারণ বশতঃ স্থগিত করা হলো। স্থগিতকৃত বিষয়ের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আমাদের একাদশ শ্রেণিতে এ বছর নতুন সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু ভুল করে পুরাতন সিলেবাসে প্রশ্ন ছাপা হয়ে গেছে। আগামী দুই- এক দিনের মধ্যেই আবার নতুন প্রশ্নপত্র তৈরি করে তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

ট্যাগ
জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত

আপডেট সময়: ০৬:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২