ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আসার ইচ্ছাটা আর পুরণ হলো না ম্যারাডোনার!

  • আপডেট সময়: ০৯:৪৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • ১৭২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সুযোগ পেলে বাংলাদেশে আসার কথা বলেছিলেন ৮৬’র বিশ্বকাপ জয়ী ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। তবে তার সেই আশা আর পূরণ হয়নি। বাংলাদেশের কোটি ভক্তের ভালোবাসা পেলেও তাদের দেখতে পারেননি ম্যারাডোনা।

ইত্তেফাক প্রতিনিধি সোহেল সারোয়ার চঞ্চলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সময় পেলে বাংলাদেশের যাবো।

‘বাংলাদেশের মানুষ আপনাকে দেখতে চায়’— ম্যারাডোনাকে একথা বলার পর জবাবে তিনি বলেছিলেন, ‘সময় কম। খুব ব্যস্ত থাকি। তবে সুযোগ পেলে বাংলাদেশে যাবো।

‘আপনি কি বাংলাদেশের নাম শুনেছেন? বাংলাদেশে আপনার কোটি কোটি ভক্ত আছে’—তাকে একথা বলার পর ম্যারাডোনা বলছিলেন, ও, বাআআআংলাদেশ! হুম হুম হুম। ভক্তদের অটোগ্রাফ দিতে দিতে বলেছিলেন, বাংলাদেশ আমি চিনি। নাম শুনেছি। সুযোগ পেলেই বাংলাদেশে যাবো।

বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে। ৯৪-এর বিশ্বকাপ ফুটবলের মাঝপথে তিনি খেলতে না পারায় বাংলাদেশের অনেক মানুষ কেঁদেছিল। একথা শুনে অবাক হয়েছিলেন ম্যারাডোনা।

টেলিভিশনের পর্দায় দেখলে বোঝাই যায় না, শারীরিক উচ্চতা একেবারেই কম ম্যারাডোনার। এ উচ্চতা নিয়ে ফুটবল দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন! হয়েছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন! বিশ্বাস হতে চায় না। এতো কম উচ্চতার শরীর নিয়ে লাফিয়ে উঠে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল করে বলেছিলেন এটা ঈশ্বরের হাত।

তবে সেই ম্যারাডোনা আর নেই। তাঁর বাংলাদেশে আসার ইচ্ছেটা তাই অপূর্ণই থেকে গেলো। বাংলাদেশে আসার ইচ্ছা বুকে নিয়েই পরপারে চলে গেলেন সর্বকালের সেরা এই ফুটবল কিংবদন্তী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

বাংলাদেশে আসার ইচ্ছাটা আর পুরণ হলো না ম্যারাডোনার!

আপডেট সময়: ০৯:৪৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০