ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

  • আপডেট সময়: ০৮:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • ১২৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : সফর নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে গত মঙ্গলবার। দুই মাসে তিনবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। সেই উপলক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ বৃহস্পতিবার ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের। তবে বাবর আজমের নেতৃত্বাধীন দলে ফিরেছেন পাকিস্তানের দুই বর্ষীয়ান অল-রাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।

ক্রিকেটের ছোট এই ফরম্যাটে বাংলাদেশ দুর্বল। পাকিস্তান র‌্যাংকিংয়ের শীর্ষ দল হলেও গত বছর ১০ ম্যাচ খেলে ৮টিতেই হেরেছে। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের দল ঘোষণা করেন প্রধান কোচ এবং নির্বাচক মিসবাহ-উল হক। এই দলে দেখা যাবে নতুন তিন মুখ- সিন্ধুর আহসান আলী, বেলুচিস্তানের আম্মাদ বাট এবং উত্তরাঞ্চলের হারিস রউফ। এদের মধ্যে রউফ বিগ ব্যাশে ১৫০ কিলোমিটার বেগে নিয়মিত বোলিং করে এবং ‘গলাকাটা সেলিব্রেশন’ করে বেশ পরিচিতি পেয়েছেন।

আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওই সিরিজ খেলে দেশে ফিরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট খেলতে আবারও টাইগাররা যাবে পাকিস্তানে। ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিণ্ডিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ শেষে দেশে ফিরবে টাইগাররা। এরপর আবারও এপ্রিলে পাকিস্তান সফর করবে বাংলাদেশ! ওই দফায় করাচিতে একমাত্র ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল। তারপর একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৫ এপ্রিল থেকে, চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), এহসান আলী, আম্মাদ বাট, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান জাভেদ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

আপডেট সময়: ০৮:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০