ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণ বিদ্বেষের শিকার শাহরুখ কন্যা

  • আপডেট সময়: ১২:৫৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • ১৬৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ধর্ম, জাতি, বর্ণ যে কোনও রকমের বৈষম্য সুস্থ সমাজের জন্য ক্ষতিকর। কিন্তু যত দিন যাচ্ছে এই বিষয়গুলিই প্রকট হয়ে উঠছে। এমনকি, এর বাইরে নেই তারকারাও। কিং খান শাহরুখ খানের মেয়ে সুহানা খানকেও বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছে। সম্প্রতি স্ক্রিনশট পোস্ট করে সেই কথাই জানিয়েছেন সুহানা।

এই স্ক্রিনশটে কয়েকজন নেটিজেন সুহানাকে তার গায়ের রংয়ের জন্য আক্রমণ করেছেন। সুহানা জানিয়েছেন, ১২ বছর বয়স থেকে তাকে কুৎসিত বলা হয়েছে গায়ের রংয়ের জন্য যা তার কাছে বেশ যন্ত্রণাদায়ক ছিল। সুহানার মতে, ভারতীয়দের মতোই তার গায়ের রং। আর নিজের দেশের মানুষের গায়ের রং অপছন্দ করা মানে নিরাপত্তাহীনতায় ভোগা।

সুহানা যে স্ক্রিনশট শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে তাকে কালো, কালো ডাইনি, কুৎসিত বলে আক্রমণ করা হয়েছে। কেউ লিখেছেন, আপনি মোটেই সুন্দরী নন। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সুহানা দাবি করেছেন, বর্ণবৈষম্য বন্ধ হওয়া উচিত। নিজের গায়ের রং ও উচ্চতা নিয়েও তিনি খুশি বলে জানান।

ইনস্টাগ্রাম পোস্টে সুহানা লিখছেন, চারপাশে এই বিষয়ে অনেক কিছুই ঘটছে আর এটা বন্ধ হওয়া উচিত। এটা শুধু আমার বিষয়ে নয়। যে সকল অল্প বয়সি ছেলে মেয়েরা কোনও কারণ ছাড়াই আমার মতো হীনমন্য়তা নিয়ে বড় হয়েছে তাদের জন্যও। এখানে কিছু কমেন্ট রাখা থাকল। প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীরা আমায় ১২ বছর বয়স থেকে কুৎসিত বলে এসেছে।

তিনি আরও বলেন, আরও দুঃখের বিষয় হল এরা প্রত্যেকে ভারতীয় যার জন্য অধিকাংশেরই স্বাভাবিকভাবেই গায়ের রং বাদামি। সেই বাদামিরও বিভিন্ন শেড রয়েছে। নিজেদের দেশের মানুষকে ঘৃণা করা মানে আপনি নিজেই নিরাপত্তাহীনতায় ভোগেন।

সুহানা জানান, তার কোনও আফসোস সেই। তিনি বলছেন, সোশ্যাল মিডিয়া বা আপনার পরিবার যদি আপনাকে এটা শেখায় যে ৫ফুট ৭ইঞ্চি উচ্চতা ও গায়ের রং ফর্সা না হলে আপনি সুন্দর নন তাহল আমি সত্যিই দুঃখিত। আমি জানি আমার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং আমি ব্রাউন এবং আমি এই নিয়ে খুবই খুশি। আপনারও খুশি হওয়াই উচিত।

অনেকে দাবি করেছিলেন শাহরুখ কন্যা নাকি নিজের স্কিন টোন লাইট করার চেষ্টা করেছেৱ। উত্তরে সুহানা জানান, কখনওই নিজের গায়ের রং ফর্সা করার চেষ্টা করেননি এবং করবেন না।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বর্ণ বিদ্বেষের শিকার শাহরুখ কন্যা

আপডেট সময়: ১২:৫৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০