ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

  • আপডেট সময়: ০৮:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ১৩৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে শিপন মিয়া (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছে।

সোমবার ভোরে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের ডুমুর তলা নামক স্থানে এ বন্দুক যুদ্ধ হয়।

নিহত শিপন শেরপুর সদর উপজেলার মুন্সীরচর এলাকায় জালাল উদ্দিনের ছেলে।

এর আগে গত রবিবার রাতে বকশীগঞ্জে নৌ ডাকাতির সময় স্থানীয় মানুষের হাতে ধরা পরে শিপন মিয়া। পরে তাকে বকশীগঞ্জ থানায় সোর্পদ করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম মাহাবুব আলম জানান, দিনভর জিজ্ঞাসাবাদ শেষে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য শিপনকে নিয়ে প্রথমে সারমারা এলাকা ও রামরামপুর এলাকায় যায় পুলিশ।

ভোরের দিকে শিপনকে নিয়ে বকশীগঞ্জের কামালপুর ইউনিয়নের ডুমুরতলা নামক স্থানে আসার সাথে সাথে তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। আত্¥রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে শিপন মিয়া গুরুতর আহত হয়। এ সময় হামলায় ৪ পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হয়। আহতরা হলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান, এস আই রাজু আহাম্মেদ, কনেস্টেবল নকরেট ও কং মিজানুর রহমান। ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, একটি মোটরসাইকেল ও ৩০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে শিপন মিয়াকে বকশীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত শিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, খুন সহ ১৮ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি একেএম মাহাবুব আলম ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বকশীগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আপডেট সময়: ০৮:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯